মেহেরপুরে বিকাল ৪ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দায়ে জরিমানা


 

সরকারি আইন অমান্য করে বিকাল ৪ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দায়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল বাজার এলাকায় আদালত বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক এবং মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ অভিযান চালিয়ে সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ৪ ব্যবসায়ী সহ মোট চার ব্যক্তির নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেহেরপুর চাঁদবিল মৎস্যজীবী সমিতির ঈদ উপহার সামগ্রী বিতরণ


 

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মৎস্যজীবী সমিতির উদ্যোগে চাঁদবিল গ্রামের হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে সদর উপজেলার কোলার মোড় এলাকায় ১৫০নজলের মাঝে চাল, ডাল, চিনি, সেমাই, সাবান, মসলা, জিরা, তেল বিতরণ করা হয় । সদর উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় চাঁদবিল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী, খাজা মইনুদ্দিন টোকন, তারিকুল ইসলাম, আইয়ুব আলী, কমরুদ্দিন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন

মেহেরপুর জেলা প্রশাসনের করোনা জনসচেতনতা প্রচারণা


 করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রচারণা অভিযান চালানো হয়েছে।


মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক এর নেতৃত্বে মেহেরপুর শহরসহ মেহেরপুর সদর উপজেলার আমদহ,চাঁদবিল, আমঝুপি, বারাদি সহ বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়।


এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে মেহেরপুর জেলার বাইরে থেকে আগত ব্যক্তিদের বাড়ির বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

মেহেরপুরের চাঁদবিলে এক গৃহিণী খাদ্য সামগ্রী বিতরণ


 

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের এক গৃহবধূ ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করা হয়েছে।


শুক্রবার সকালে চাঁদবিল গ্রামের শহীদা খাতুন নামের গৃহিণী তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭১টি পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, পিয়াজ, আলু, সাবান বিতরণ করেন। এসময় হাফিজুর রহমান, মধু প্রমুখ তাকে সহযোগিতা করেন

চাঁদবিল, কোলার মোড়ে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর অভিযান


 

করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর দল মেহেরপুর অভিযান চালিয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহর মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল, কোলার মোড়ে অভিযান চালানো হয়।


এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অযথা ঘোরাফেরা কারিদের অযথা বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়।


জনসচেতনতা চলাকালীন সময় সেনাবাহিনীর সদস্যরা জীবনানাশক স্প্রে করেন এবং কয়েকজনেকে মাস্ক বিতরণ করেন। বগুড়া সেনানিবাসে ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফকরউদ্দিন, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, ক্যাপ্টেন আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকের খাদ্য দ্রব্য বিতরন


 


আমঝুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তারিক এর নিজস্ব অর্থায়নে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করা হয়।


সোমবার বিকেলের দিকে চাঁদবিল বাজার এলাকায় এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তারিক উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।


এসময় অন্যদের মধ্যে সভাপতি চাঁদবিল গ্রাম আওয়ামী আরিফুল ইসলাম আরিফ, চাঁদবিল বাইতুল আমান জামে মসজীদের ইমাম আব্দুল বারি, হাফেজ তারিকুল, যুবলীগ নেতা সোহেল টুটুল সুমন সারেজুল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের চাঁদবিলের জাহাঙ্গীর আলমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন




করোনা ভাইরাসের কারণে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের জাহাঙ্গীর আলম পুটু এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

জাহাঙ্গীর আলম তার নামানুসরে সদর উপজেলার কোলার মোড়ে জাহাঙ্গীর মার্কেটের ১০ টি দোকান ব্যবসায়ীকে এক মাসের ভাড়া মওকুফ করে এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

জাহাঙ্গীর আলম পুটু জানান, সরকারি সিদ্ধান্ত মেনে সারাদেশের ন্যায় মেহেরপুরের চাঁদবিল – কোলার মোড়  তার দশটি দোকান ভাড়া দেওয়া আছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে কদিন যাবত বন্ধ রাখার কারণে ওই দোকানের মালিকরা একপ্রকার বেকার জীবনযাপন করছে।

যে কারণে তিনি এক মাসের ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাহাঙ্গীর আলম আরোও বলেন, আমার এই ক্ষুদ্র প্রয়াস ব্যবসায়ীদের কাজে লাগলে আমিও খুশি হব।