মেহেরপুরের চাঁদবিলে জলমহাল মাছ ধরা শুরু

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল জলমহাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে চাঁদ বিলে মাছ আহরণ শুরু হয়েছে।

বুধবার ভোর থেকে মাছ আহরণ শুরু হয়। চাঁদাবিল জল মহাল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য খামশেদ আলী জানান প্রতিদিন গড়ে ৫ টন করে মাছ আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে, আগামী দুই মাস পর্যন্ত মাছ আহরণ চলবে মাছ আহরণের প্রথম দিনেই বিপুল পরিমাণ মাছ আহরণ করতে দেখা গেছে। বড় বড় রুই, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।মেহেরপুরের সবচেয়ে বড় বিল চাঁদ দিলের মাছ মেহেরপুর জেলার মাছের চাহিদা পূরণ করে বাইরের জেলাতেও মাছ পাঠানো হয়।




 

এমপি ফরহাদ হোসেনের নামযজ্ঞ পরিদর্শন



মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল শ্রী শ্রী রাধাশ্যাম মন্দিরে অনুষ্ঠিত ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শণ করেন।


বৃহষ্পতিবার রাতে সংসদ সদস্য ফরহাদ হোসেন রাতে অনুষ্ঠান স্থলে পৌছালে নামযজ্ঞ অনুষ্ঠানের সভাপতি ও মন্দির কমিটির সভাপতি শ্রী খুদিরাম হালদার তাকে স্বাগত জানান। সংসদ সদস্য বেশ কিছু সময় অনুষ্ঠান উপভোগ করেন।

মেহেরপুরের চাঁদবিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান




মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার দুটিকে  আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুরে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি চাঁদবিল গ্রামের কলনি পাড়ায় শর্ট সার্কেট হয়ে আগুনে ক্ষতিগ্রস্ত নিরেশ ও চম্পার পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের কলনি পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে নিরেশ ও চম্পার বাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণরূপে বশীভূত হয়ে যায়।
মেহেরপুর নিউজে খবর প্রকাশের পর ঐ রাতেই মেহেরপুরের সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম সহ প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তাদের আর্থিকভাবে সহায়তা করার ঘোষণা দেন। 

চাঁদবীল কলনি পাড়ায় শর্ট সার্কেটের আগুনে দুই পরিবার পুড়ে ছাই


মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের চাঁদবীল কলনি পাড়ায় শর্ট সার্কেট হয়ে আগুনে  দুই টি পরিবারের প্রায় ৩ লক্ষ্য টাকার মালা মাল পুড়ে ছাই।

 বৃস্পতিবার বেলা ৩ টার সময় চাঁদবীল কলনি পাড়ায় নিরেস ও চামপা রানীর বসত বাড়ি আগুন দেখতে পাই। আগুন নিভানোর জন্য এলাকার লোক জন্য এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে মেহেরপুর ফায়ার সার্ভিসের  দল ৩ টি ইউনিট ১ ঘন্টা ব্যাপি চেষ্টা করেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন । তার আগে দুইটি পরিবারের প্রায় ৩ লক্ষ্য টাকার মালা মাল পুড়ে ছাই হয়ে যায়।


এলাকারবাসী জানান, নিরেস এবং তার পরিবার কয় দিন আগে ভারতে বড় ভাইয়ের ছেলে মারা যাওয়ার কারণে  ভারতে গেছেন বলে জানান।
এই সময়ে চামপা রানী বলেন, বসত বাড়িতে কেউ না থাকাই বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।
তিনি আরো বলেন, আমাদের সব কিছুই আগুনে পুড়ে ছাই, আমাদের আর কিছুই নেই। তিনি বলেন, আমাদের ৪টি ছাগল, একটি গরু এবং কিছু মুরগী, ধান, কাপড়, শীত বত্র সহ সব কিছু পুড়ে গেছে।

মেহেরপুর জেলা প্রশাসক প্রতি আহবান জানান দুইটি পরিবারকে আর্থিক সহযোগিতা জন্য অনুরোধ করেন এলাকা বাসি।

মেহেরপুরের চাঁদবিলে পাওয়ার ট্রিলার উল্টে আহত ১



মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে পাওয়ার ট্রিলার উল্টে মারাত্নক আহত হয়েছে গাড়ির চালক আলিফ (১৬)। বর্তমানে সে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান, আহত পাওয়ার ট্রিলার চালক আলিফের অবস্থা আশংকাজনক।

জানা যায়, সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনয়নের খোকসা গ্রামের শহিদুলের ছেলে আলিফ পাওয়া ট্রিলারে ইটের খোয়া নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পাওয়ার ট্রিলার টি চাঁদবিল মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। এসময় সে ছিটকে পাওয়ার ট্রিলারের তলায় পড়ে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে অতিরিক্ত মাল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রিলারটি সড়কের পাশে পড়ে যায়।

মেহেরপুরে চাঁদবিলে মৎস্য আহরণের উদ্বোধন



মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে মৎস্য আহরনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে চাাঁদ বিলের মাছ ধরার মধ্যে দিয়ে মৎস আহরণের শুভ সুচনা করা হয়। চাঁদবিল জল মলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি খুদিরাম হালদার, সাধরণ সম্পাদক আব্বাস আলী উপস্থিত থেকে মাছ আহরণ শুরু করেন। এসময় মৎস্য জীবি খামশেদ আলী সহ চাঁদবিল জল মহাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।

এমপি ফরহাদ হোসেনের নামযজ্ঞ পরিদর্শন



মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল শ্রী শ্রী রাধাশ্যাম মন্দিরে অনুষ্ঠিত ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শণ করেন। বৃহষ্পতিবার রাতে সংসদ সদস্য ফরহাদ হোসেন রাতে অনুষ্ঠান স্থলে পৌছালে নামযজ্ঞ অনুষ্ঠানের সভাপতি ও মন্দির কমিটির সভাপতি শ্রী খুদিরাম হালদার তাকে স্বাগত জানান। সংসদ সদস্য বেশ কিছু সময় অনুষ্ঠান উপভোগ করেন।

মেহেরপুরের চাঁদবিলে মাছের অভয়াশ্রমের কার্যক্রম উদ্বোধন



দেশী প্রজাতির মাছ (কাট মাছ) সংরক্ষন করার লক্ষ্যে মেহেরপুরের সদর উপজেলার চাঁদবিলে ৫ একর জলার নিয়ে জেলার ৩য় মৎস অভয়াশ্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম ১০ মন দেশী মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে জেলার ৩য় মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন করেণ।

এ সময় জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম বলেন, মেহেরপুর জেলায় দেশী প্রজাতির মাছ যে গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে সংরক্ষন ও সম্প্রসারণের লক্ষ্যে তাঁর উদ্যোগে মৎস্য অফিসের সহযোগীতায় এ মৎস অভয়াশ্রম কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, জেলায় দেশী মাছের চাহিদা পূরণে এ ধরণের অভয়াশ্রম অত্যাবশকীয় । চাঁদবিলে মাছের অভয়াশ্রমের মাধ্যমে জেলায় ৩টি অভয়াশ্রম কার্যক্রম শুরু হলো।

উদ্বোধন কালে অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজজামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভ’মি) শাহীনুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অভয়াশ্রমের বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল বলেন, অভয়াশ্রম ছাড়া দেশী প্রজাতির মাছ (কাট মাছ) সংরক্ষনের বিকল্প কিছু নেই। জেলা প্রশাসকের সহযোগীতায় এ বছর প্রথম মেহেরপুর জেলায় ৩টি অভয়াশ্রম কার্যত্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করি। তিনি বলেন, ১৩ আগষ্ট আমরা গাংনীর মরানদীতে ১ম অভয়াশ্রমের কাজ শুরু করি। এর পর মুজিবনগরের রসিকপুরে রবিবার ২য় টি এবং আজ সোমবার বিকালে সদরের উপজেলার চাঁদবিলে ৩য় অভয়াশ্রমের কার্যক্রম শুর করা হলো।

সবজি রাজ্যের মেহেরপুর জেলার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের ছালেহা বেগম ও সফলতা

অবহেলিত নারীর জীবন সংগ্রামের দৃষ্টান্ত হতে পারেন জেলার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের ছালেহা বেগম। স্বামীর অবহেলাকে তোয়াক্কা না করে উঠানের পাশে জমিতে গড়ে তুলেছেন রকমারি সবজির বাগান। এলাকাবাসী বাগানটির নাম দিয়েছে ছালেহা বেগমের জীবন্ত সবজি বাজার।



সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের ছালেহা বেগমের বিবাহিত জীবনের প্রথমদিকটা খারাপ ছিল না। কিন্তু ১০ বছর আগে স্বামী লিয়াকত আলী অন্যত্র বিয়ে করে বিদেশ চলে যান। এরপর ঠাঁই হয় বাবার বাড়িতে। বাবা ও ভাইদের কাছ থেকে পান একটি ছোট বাড়ি ও বাড়ি সংলগ্ন এক টুকরো জমি। ওই টুকরো জমিতে গড়ে তোলেন বিভিন্ন সবজিসহ ফলের বাগান। সবজি বিক্রি করে মাসে ৫-৬ হাজার টাকা আয় হয়। ফল বিক্রি করে বছরে আরও ২৫-৩০ হাজার টাকা আয় হয়। নিজের খরচ বাদে ওই টাকা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাতনী তামান্নাকে সহায়তা করে আসছেন। এ সফলতা দেখে স্বামী তার সঙ্গে যোগাযোগ করছে বলে জানান।



ছালেহা খাতুন বলেন, স্বামী আমাকে ফেলে বিদেশ চলে যাওয়ার পর থেকে বাবার বাড়িতে এসে পৌনে দুই বিঘা জমির উপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করি। এখন এ সবজি চাষ থেকে যা আয় হয়, তা দিয়ে আমি চলি এবং তামান্নাকে সহযোগিতা করি। তিনি আরও বলেন, আমার বাগানের সবজি বিষমুক্ত হওয়ায় এলাকায় ব্যাপক চাহিদা। যার কারণে আমাকে সবজি বিক্রি করতে বাজারে যাওয়া লাগে না। বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়।



সবজি কিনতে আসা রেখা খাতুন জানান, আমরা এখান থেকে প্রতিদিন সবজি কিনে নিয়ে যাই। বাড়িতে পুরুষ মানুষ না থাকলেও আমাদের সমস্যা হয় না। বাড়িতে কোনো মেহমান আসলে তাৎক্ষণিক নিজ হাতে সবজি তুলে নিয়ে যাই। এ ছাড়া সবজিতে কোনো প্রকার বিষ দেওয়া থাকে না, এ কারণে আমরা বিষমুক্ত সবজি খেতে পারি। আরেক প্রতিবেশী শেফালী খাতুন জানান, সালেহার সবজি বাজারটা হওয়ায় এলাকার অনেকের উপকার হয়েছে। আমাদের যখন মন চায় আমরা ইচ্ছামতো সবজি এখান থেকে কিনে নিতে পারি। আমাদের বাড়ির আঙ্গিনায় যদি এ ধরনের জমি থাকত তাহলে আমিও সবজির আবাদ করতাম। এখন গ্রামের অনেক গৃহবধূ বাড়ির আঙ্গিনায় সবজি চাষ শুরু করেছেন। 

ছালেহা খাতুনের নাতনী শাহেনা আক্তার তামান্না মোবাইলে জানান, নানী প্রতি মাসে লেখাপড়ার খরচ বাবদ আড়াই হাজার টাকা দেন। তিনি জীবনে অনেক কষ্ট করেছেন, এখন অনেক ভালো আছেন।

ছালেহার পাশে এসে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমরা কৃষি বিভাগ সালেহা বেগমের সবজি চাষে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের চাঁদবিল গ্রামের সালেহা বেগম নিজ উদ্যোগে তার বসত বাড়ির আঙ্গিনাসহ আশপাশে সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি নজিরবিহীন। আমার ইউনিয়নসহ সারা জেলার প্রতিটি ঘরে ঘরে যদি একজন করে সালেহা বেগম থাকেন, তাহলে আমাদের দেশের খাদ্য ঘাটতিসহ পুষ্টিহীনতা দূর হবে।

সুত্রঃ অপরাজিতাবিডি ডটকম

মেহেরপুরের চাষিরা লাউ চাষে সচ্ছল

লাউ চাষ করে ভাত-কাপড়ের সংস্থান করেছেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কয়েকটি গ্রামের চাষিরা। ধান-গম চাষ করে যখন চাষিরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তখন লাউ চাষ তাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। লাউ চাষ তাদের মুখে হাসি ফুটিয়েছে। এখন লাউ বিক্রি করে ছেলেমেয়ের লেখাপড়া করাচ্ছেন তারা। কেউ করেছেন বাড়ি। আবার কেউ কিনেছেন গাড়ি।

মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছরে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৪৭৫ বিঘা জমিতে লাউ চাষ হয়েছে। লাউয়ের ফলনও ভালো হয়েছে। ভালো ফলন কৃষকের মনে আনন্দ এনেছে।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা, আমঝুপি, সুবিদপুর, চাঁদবিল তেরোঘরিয়াসহ কয়েকটি গ্রামের মাঠে গিয়ে দেখা যায় মাঠের পর মাঠে চাষ হয়েছে লাউ।



চোখেমুখে আনন্দ নিয়ে কেউ লাউখেত পরিচর্যা করছেন। কেউ তুলছেন খেত থেকে লাউ। কথা হয় পুরাতন মদনা গ্রামের বেনাগাড়ীর মাঠে লাউখেত পরিচর্যাকারী চাষি রবিউল ইসলামের সঙ্গে। তিনি সাত-আট বছর ধরে লাউ চাষ করছেন।
তিনি জানান, লাউ চাষে তার ভাগ্য ফিরেছে। ২ বিঘা জমি বিক্রি করে বিদেশে গেলেও টাকা ওঠাতে পারেননি। দেশে ফিরে লাউ চাষ করে আবারও ২ বিঘা জমি কিনেছেন। তিনি এ বছর দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছেন। ছেলেমেয়ে নিয়ে তার ছয়জনের সংসার ভালোভাবে চলছে।

তার পাশে ছিলেন আরো এক লাউচাষি নাজিরুল ইসলাম। তিনি ওই গ্রামের চাঁদ আলীর ছেলে।

তিনিও জানান, লাউ চাষ করে তিনি ভালো আছেন।

রবিউল ইসলাম পৌষ মাসে লাউ চাষ করেছেন। গত বছর তিনি এক বিঘা জমিতে লাউ চাষ করেছিলেন। এ বছর তিনি দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছেন। জমি চাষ থেকে লাউ তোলা পর্যন্ত তার ১২ হাজার টাকা খরচ হবে। এক মাস আগে থেকে লাউ তোলা ও বিক্রি করা চলছে তার খেত থেকে। সামনে আরো দুই মাস লাউ বিক্রি করা যাবে। ইতিমধ্যে লাউ চাষের খরচ উঠে গেছে। সামনের দুই মাসে লাউ বিক্রির যে টাকা পাবেন সেটাই তার লাভ হবে। তিনি মনে করেন আবহাওয়া অনুকূলে থাকলে কম করে হলেও তিনি ৫০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, পুরাতন মদনাডাঙ্গা গ্রামের জয়নাল এ বছর এক বিঘা ৫ কাঠা, হযরত আলী ১০ কাঠা, মুরাদ আলী এক বিঘা, আবদুল মালেক এক বিঘা জমিতে লাউ চাষ করেছেন। আবদুল মালেক গেল বছরে ২ বিঘা জমিতে লাউ করেছিলেন। এতে তিনি ১ লাখ ৬৫ হাজার টাকার লাউ বিক্রি করেছিলেন।

চাষিদের খেতে উৎপাদিত লাউ জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয় বলে জানালেন চাষিরা।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম একজন ভালো সবজিচাষি।
তিনি জানালেন, ধান-পাট ও গম চাষ করে দাম না পেয়ে প্রতিবছরই এলাকার চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এ এলাকার চাষিরা সবজি চাষের দিকে ঝুঁকছেন। তিনি মনে করেন এক যুগ আগেও এলাকার চাষিরা ছিলেন ঋণগ্রস্ত। বর্তমানে এলাকার চাষিরা পাকা বাড়ি করেছেন। ঘরে ঘরে একটি করে মোটরসাইকেল কিনেছেন। ছেলেমেয়েদের লেখাপড়া শোখাচ্ছেন। অভাব তাদের ছুঁতে পারছে না।

মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বলেন, লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে মেহেরপুর এলাকার চাষিরা সচ্ছলতা ফিরিয়েছেন। এতে কৃষি বিভাগও খুশি। কৃষকদের এসব সবজিতে রোগবালাই দমন ও প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিতে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটছেন। চাষিদের এসব সবজি যাতে বিষমুক্ত হয় সে বিষয়েও কৃষি বিভাগ তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন।

সুত্রঃ রাইজিংবিডি ডট কম

মেহেরপুরের চাঁদবিল জলমহলকে মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষনা

মেহেরপুরের চাঁদবিল জলমহলকে মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষনা করা হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক শফিকুল ইসলাম ঐ বিলে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোন অবমুক্ত করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার শাহিনুজ্জামন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা মৎস্য অফিসার শেখ মোহাম্মদ মেজবাহুর হক। একশ ২০ কেজি রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। সূত্রঃ মেহেরপুর নিউজ ২৪

মেহেরপুরের চাঁদবিলে বৃদ্ধদের ফুটবল ম্যাচ

মেহেরপুর সদর উপজেলার চাদবিল অণির্বান সমাজকল্যান সংস্থার উদ্যোগে শুক্রবার বিকালে চাদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে বৃদ্ধদের প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। লাল দল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় পঞ্চাশোর্ধ বয়সী খেলোয়ারড়রা অংশগ্রহন করেন। খেলায় লাল দল টাইব্রেকারে ২-০ গোলে সবুজ দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুণ্য শেষ হওয়ায় মেস পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি ঘটানো হয়। লাল দলের পক্ষে হিসাব উদ্দিন ও রমজান আলী গোল করে। খেলায় মাজেদ আলী হিসাব উদ্দিন, আজিত যৌথভাবে সেরা খেলোয়ারের পুরস্কার লাভ করে। খেলা শেষে স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।মুন্সী আবু সালেহ খোকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অণির্বানের সভাপতি আনিছুর রহমান, সম্পাদক পল্টু, আব্দুল মালেক, মতিয়ার রহমান প্রমুখ। সূত্রঃ মেহেরপুর নিউজ

মেহেরপুরে নবজাতক উদ্ধার: নিঃসন্তান দম্পতি কোলে তুলে নিল নবজাতককে

মেহেরপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে ১৮ বছরের নি:সন্তান দম্পতির কোলে তুলে দিলেন মাবিয়া নামের এক মহিলা। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের মাবিয়া খাতুন জানান, ঘটনার সময় তিনি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে চাঁদবিলের তেঁতুলতলার নিকটে ছাগল চরাবার সময় একটি নবজাতক শিশুর কান্না শুনতে পান। এগিয়ে গিয়ে দেখতে পান একটি ফুঁটফুঁটে নবজাতক পুত্র সন্তান। তিনি তাকে কোলে তুলে নেন। পরে তিনি শিশুটিকে চাঁদবিল গ্রামের রায়হান-শাহিদা দম্পতির কোলে তুলে দেন।

রায়হান-শাহিদা দম্পতি ১৮বছরের সংসার জীবনে নিঃসন্তান। নবজাতককে কোলে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এ দম্পতি। রায়হান একজন রিক্সা চালক। তিনি জানান, শিশুটিকে কোলে পেয়ে তার স্ত্রী শাহিদা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন।