চাঁদবিল গ্রামের সড়ক দুর্ঘটনা নিহত অন্তরের দাফন সম্পন্ন



সড়ক দুর্ঘটনা নিহত মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের অন্তরের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে চাঁদবিল কবরস্থানে তাকে দাফন করা হয়।


মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আশরাফ আলীর ছেলে অন্তর আগের দিন সন্ধ্যায় মেহেরপুর থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চাঁদবিল মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটলে অন্তর মারাত্মক আহত হয়।


আহত অবস্থায় অন্তরকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  তার মৃত্যু হয়। অন্তর মেহেরপুর শহরের মানিক টাওয়ারের ইজি পয়েন্টের কর্মচারী ছিলেন।

 

মেহেরপুরের চাঁদবিলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

 

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলো সদর উপজেলার চাঁদবিল গ্রামের ফয়জূদীনের ছেলে সোহেল, আব্দুল হামিদ এর ছেলে ফয়সাল এবং নাসিম মিয়ার ছেলে আমিনুল ইসলাম।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার সময় মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল কবরস্থানের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসময় ওই তিন যুবক আহত হয়। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সোহেলকে খুলনায় রেফার্ড করা হয়েছে। 


মেহেরপুরের কোলার মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক



মেহেরপুরের মহাজনপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর, মারুফ এবং প্রান্ত নামের তিনজন যুবক মারাত্মক আহত হয়েছেন।

আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তানভীর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আজিজুল এর ছেলে, মারুফ একই উপজেলার কোমরপুর গ্রামের ইমাদুল এর ছেলে এবং প্রান্ত বাবুপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে ঘটনার সময় মারুফ মেহেরপুরের দিকে মোটরসাইকেল প্রাইভেট পড়তে আসছিল এবং তানভীর ও প্রান্ত একটি মোটর সাইকেল যোগে মেহেরপুর থেকে মহাজনপুর দিকে যাচ্ছিল পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে দুটি মোটর সাইকেলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আহত ৩ যুবককে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আরো একটি সড়ক দুর্ঘটনা

Image may contain: one or more people



মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের একটি সড়ক দুর্ঘটনায় সোহেল ও শোভন নামের দুই ব্যক্তি মারাত্মক আহত হয়েছে।

আহত সোহেল মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আজমত আলী ছেলে এবং শোভন চুয়াডাঙ্গার খাদিমপুর গ্রামের হাবলু বিশ্বাসের ছেলে।

রবিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে এ ঘটনা ঘটে। জানােগছে চাঁদবিল গ্রামের সোহেল সাইকেল বাড়ি ফিরছিল একই সময়ে শোভন মোটরসাইকেল নিয়ে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাবার পথে সাইকেল আরোহীর সোহেলকে ধাক্কা মারে। এতে দুজনের হতে হয়। আহত দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ভর্তি করার পর সোহেলকে রাজশাহী এবং শোভন কে চুয়াডাঙ্গা রেফার্ড করা হয়েছে।  আহত সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

Image may contain: 1 person, hat

উল্লেখের মাত্র ২ ঘণ্টা আগে একই সড়কের ব্র্যাক অফিসের কাছে অপর এক সড়ক দুর্ঘটনায় মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল তহিদুল ইসলাম বাবলুর ছেলে সাগর নিহত এবং কাউন্সিল তহিদুল ইসলাম বাবলুসহ  আহত হয়েছে ৩ জন।

এছাড়াও আজ সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের বামন পাড়ার মোড়ে মোটরসাইকেল ও ভ্যান মুখোমুখি মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে।